Monday, April 6, 2026

ট্রাম্পের তরী ডুবছে, হোয়াইট হাউসের নতুন মালিক হচ্ছেন জো বিডেন!

Date:

Share post:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারছেন। নয়া প্রেসিডেন্ট হচ্ছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।

ভাবছেন মতিভ্রম হলো নাকি! একদম নয়। আমি বলছি অ্যালান লিচম্যানের কথা। ‘নিউ ইয়র্ক টাইমস’ যাকে ‘ নস্ত্রাদামুস অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশনস’ নামে চিহ্নিত করেছে। করবেই বা না কেন? ১৯৮৪ সালে তিনি স্পষ্ট বলেছিলেন ওয়াল্টার মোন্ডালকে হারিয়ে প্রেসিডেন্ট রোনাল্ড রেগন ক্ষমতায় ফিরছেন। হয়েছিলও তাই। চার বছর আগে ট্রাম্পের জয়তেও শিলমোহর লাগিয়েছিলেন। এবার শিলোহর পড়ল জো বিডেনের নামের পাশে।

প্রশ্ন কে এই অ্যালান লিচম্যান? মোটেই কোনও জ্যোতিষী নন। তিনি আসলে ইতিহাসের অধ্যাপক। লক্ষ্যণীয় হচ্ছে, বিগত ৪০ বছর ধরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ভোট নিয়ে যা বলেন, ঠিক সেটাও ঘটে। আর তিনিই বলছেন, হোয়াইট হাউস থেকে বিদায়ের আর দেরি নেই ডোনাল্ড ট্রাম্পের। যাকে বলে বোড়িয়া-বিস্তার বেঁধে নেওয়ার সময় হয়ে গিয়েছে! হোয়াইট হাউসের নয়া সম্রাট হচ্ছেন জো বিডেন!

অ্যালান লিচম্যান

কিন্তু কোন যুক্তি রয়েছে অ্যালানের? উৎস ১৩টি বিষয় যার মধ্যে রয়েছে অর্থনীতি, সমস্যা, সামাজিক অস্থিরতা, কেলেঙ্কারি, ব্যক্তিগত ক্যারিশমা। ভোট হওয়ার ৬মাস আগেই অ্যালান করে ফেলেছেন এই সমীক্ষা। আর তাতে দেখা যাচ্ছে, জো বিডেনের কাছে হারছেন। আর এই হার এড়ানোর ক্ষমতা নেই ট্রাম্পের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...