Sunday, April 5, 2026

এবার করোনা আক্রান্ত সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

রাজ্যজুড়ে করোনার দাপাদাপি অব্যাহত। এবার মারণ ভাইরাসে কবলে পড়লেন উত্তর ২৪ পরগণার কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। করোনা উপসর্গ নিয়ে ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান বাম নেতা। এদিন বিধায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।

আজ, শনিবার ফেসবুক পোস্টে মানস মুখোপাধ্যায় লিখেছেন, ”গত রবিবার থেকে আমার জ্বর আসে। টানা কয়েকদিন চলার পর চিকিৎসকের পরামর্শে সোয়াব টেস্ট করার দিন রাতেই খবর আসে আমি করোনা পজিটিভ। গতকালই হাসপাতালে ভর্তি হয়েছি। সকলে ভালো থাকবেন ”
হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন মানসবাবু। তবে সামান্য শ্বাসকষ্ট রয়েছে তাঁর।

উল্লেখ্য, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের একাধিক বাম নেতা। ডাক্তার ফুয়াদ হালিম, মহম্মদ সেলিম, অশোক ভট্টাচার্য, অনাদি সাহুও। তাঁরা সকলেই সুস্থ আছেন। তবে, দুৰ্ভাগ্যক্রমে আক্রান্ত হওয়া বাম নেতাদের মধ্যে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তী প্রয়াণ ঘটেছে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...