Wednesday, April 1, 2026

বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত খানাকুল

Date:

Share post:

শনিবারের পর রবিবার আবার উত্তপ্ত হল হুগলির খানাকুল। বিজেপির অভিযোগ, রবিবার খানাকুল ১ হেলান জগন্নাথপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতকাল জাতীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ হয় খানাকুলে। বিজেপির অভিযোগ, খুন করছে তৃণমূল। তবে এই খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। মৃত বিজেপি নেতার নাম সুদর্শন প্রামাণিক। ওই সংঘর্ষে দু’দলের বেশ কিছু কর্মী সমর্থক আহত হয় বলে জানা গিয়েছে। মৃত বিজেপি কর্মীর বাড়ি নতিবপুরে।

সেই সময়ে খানাকুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। বিজেপির কর্মীরা অভিযোগ করেন, মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে সুদর্শনকে খুন করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার ফের উত্তেজনা দেখা যায় খানাকুলে। এদিন বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ চলছে খানাকুলে। বিজেপির অভিযোগ, বনধ সফল করতে বিজেপি কর্মীরা গেলে তাদের উপর তৃণমূলের কর্মীরা হামলা চালায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেশ প্রায় ৮টি বাইক ভাঙচুর করা হয়। এ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হুগলির খানাকুলের উত্তেজনা নিয়ে এদিন হুগলি জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, বিজেপি নিজের দলের কর্মীকে খুন করে নোংরা রাজনীতি করছে। তৃণমূল খুনের রাজনীতি করেনা।তৃণমূল শুধু মানুষের উন্নয়ন করে।

Related articles

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...