Monday, June 15, 2026

পরিবর্তন হতে পারে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স! ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পরিবর্তন হতে চলেছে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে এমন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে ভাষণ দেন তিনি। সেখানে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে একাধিক বিষয় তুলে ধরেছেন। একইসঙ্গে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের পরিবর্তন হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

মেয়েদের বিয়ের বয়স পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স পুনর্বিবেচনা করা হবে।” ২০২০-২১ এর বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা যায় কি না তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ব্যাপারে টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯২৯ সালে ব্রিটিশ আমলে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ঠিক করা হয়। সেই সময় বিয়ের ন্যূনতম বয়স ছিল ১৪। এরপর ১৯৪০ সালে এই আইনের পরিবর্তন হয়। পরে ১৯৭৮ সালে আবারও আইনে বদল আনা হয়। ঠিক হয় বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১।

Related articles

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...