Saturday, June 20, 2026

কলকাতা মেট্রো-যাত্রীদের জন্যে চালু হলো ‘মেট্রো রেল অ্যাপ’

Date:

Share post:

কলকাতা মেট্রো-যাত্রীদের জন্যে এবার যাত্রা শুরু করলো ‘মেট্রো রেল অ্যাপ’। কলকাতা মেট্রো সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপে৷ মেট্রো রেলের দুই আধিকারিক এই অ্যাপ বানিয়েছেন। শনিবার থেকেই গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই মেট্রো রেল অ্যাপ।

মহামারি আবহে মেট্রো যেদিন থেকে চালু হবে সেদিন থেকেই সামাজিক দূরত্ববিধি মেনেই চলবে মেট্রো। তাই অনলাইন পরিষেবায় জোর দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেলের এই অ্যাপে থাকছে টাইম টেবিল। নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলার সময় দেওয়া আছে। মোট ১৮টি বিষয়ে সাহায্য পাওয়া যাবে এই অ্যাপ মারফত৷ থাকছে, প্যাসেঞ্জার সার্ভিস আপডেট, স্টেশন ইনফরমেশন, ট্রেনের সময় সারণী, ফেয়ার স্ট্রাকচার, ইনস্ট্রাকশনস ফর প্যাসেঞ্জার, সিকিউরিটি চেক, এস্ক্যালেটর ব্যবহার, লিফট ব্যবহার, প্ল্যাটফর্মে কি কি করবেন, ট্রেনের মধ্যের অবস্থা, মেট্রোয় কোন কোন জিনিষ নিষেধ, অপরাধ ও জরিমানা। এ ছাড়া থাকবে টেন্ডার প্রক্রিয়ার সমস্ত ব্যবস্থা। গোটা দেশের রেলের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দেখা যাবে এই অ্যাপ থেকে।
একইসঙ্গে যাত্রীদের জন্য আরও বেশকিছু সুবিধা থাকছে। থাকছে অনলাইন রিচার্জ করার ব্যবস্থা। যাঁরা মেট্রোর স্মার্ট কার্ড হোল্ডার, তাঁরা এই অ্যাপ থেকে সুবিধা পাবেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। আপাতত ওয়েবসাইট মারফত অ্যাপ কাজ করছে।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...