Friday, April 3, 2026

আজ উদ্বোধন, ফেসবুকে লাইভে দর্শকদের দেখা দিতে আসবে চিড়িয়াখানার না-মানুষরা

Date:

Share post:

মহামারীর আবহে আলিপুর চিড়িয়াখানা বন্ধ। বন্ধ দার্জিলিং চিড়িয়াখানাও। আপাতত, সেখানে গিয়ে জীবজন্তুদের দেখার উপায় না থাকলেও প্রতিদিন ফেসবুক লাইভে দেখা যাবে না- মানুষদের কার্যকলাপ। আজ রবিবার এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে চলতি অচলাবস্থা কতদিন থাকবে, তা কারুরই জানা নেই। সেই কারণে দর্শকদের কথা মাথায় রেখে এবার ফেসবুক লাইভের মাধ্যমে পশু-পাখিদের নিত্যদিনের কর্মকাণ্ড তুলে ধরবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘরে বসেই বাঘ-সিংহের গর্জন, পাখির কলতান শুনতে পাবেন দর্শকেরা। হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে। করোনা আবহে আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ও বাঁদরদের দুষ্টুমিও দেখতে পাবেন দর্শকরা। কিছুদিন আগে আলিপুরে জন্মেছে ১১টি অ্যানাকোন্ডা। তারা এখনও রয়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালেই। ফেসবুক লাইভে হরিণ, জলহস্তি, কুমির ছানার পাশাপাশি ধরা দেবে তারাও। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের মনোরঞ্জনে ফেসবুক লাইভ হবে প্রতিদিন। জীবজন্তুরা কী করছে, ঘরে বসেই দেখার সুযোগ পাবেন দর্শকরা। শুধু আলিপুর চিড়িয়াখানাই নয়, দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকেও ফেসবুক লাইভ হবে। রবিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রতিদিন ফেসবুক লাইভ হবে সময় সকাল ৯টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৪টে। https://www.facebook.com/kolkatazoo.alipore.5 এবং https://www.facebook.com/Padmaja-Naidu-Himalayan-Zoological-Park লিঙ্কে গিয়ে ক্লিক করলেই ফেসবুকে লাইভে না-মানুষদের কার্যকলাপ দেখা যাবে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...