Wednesday, June 24, 2026

উপাচার্যের উপস্থিতিতে মেলার মাঠ ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে

Date:

Share post:

নিজে দাঁড়িয়ে থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ তদারকি করলেন খোদ উপাচার্য ।
জন্য মাটিকাটা মেশিন দিয়ে গর্ত খোঁড়ার কাজ করালেন উপাচার্য। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, আধিকারিক নিরাপত্তারক্ষী সহ প্রায় ১৫০ জন। মহামারির সংক্রমণ থেকে বাঁচতে যেখানে জমায়েত নিষিদ্ধ, সেখানে উপাচার্য উপস্থিতিতে কেন এত জন জড় হলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
মেলার মাঠ ঘিরে দেওয়াকে কেন্দ্র করে রবিবারও বিক্ষোভ-আন্দোলন সামিল হন স্থানীয় মানুষ । এই ঘটনাকে কেন্দ্র করে একটি সংগঠন শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারীদের দাবি, কেন উপাচার্য মেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার বন্দোবস্ত করেছেন তার সঠিক কারণ জানাতে হবে ।
সব জেনেও কেন এত মানুষের জমায়েতে তিনি মদত দিলেন তারও কারণ দর্শানোর দাবি জানিয়েছেন তারা।যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
উল্লেখ্য,নিপ্পন ভবন এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এলাকাতে রবিবার মেলার মাঠ ঘিরে দেওয়ার প্রাথমিক কাজ শুরু হয়। এই কাজ দ্রুত শেষ করার জন্য ওখানে একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছে এবং গোটা এলাকাতে লাইট লাগানো হয়েছে। দ্রুত তাদের দাবি না মানা হলে, আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা ।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...