Friday, June 26, 2026

সুশান্ত-মৃত্যুতে জড়িত ‘বাঙালি’ রিয়া, বঙ্গনারী- বিদ্বেষ সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে দু’মাস। এর মধ্যে বহু তথ্য উঠে এসেছে তার মৃত্যু ঘিরে। তাঁর আত্মঘাতী হওয়ার ঘটনায় নাম জড়িয়েছে বাঙালি বান্ধবী রিয়া চক্রবর্তীর।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাঙালি মহিলাদের উদ্দেশ্য করে একাধিক কুরুচিকর মন্তব্য ছড়িয়েছে। অভিযোগও জমা পড়েছে। এরপর থেকেই ঘটনায় সজাগ কলকাতা পুলিশ। এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এ রাজ্যের মহিলা কমিশন।

‘বঙ্গযোদ্ধা’ নামে একটি সংগঠন কলকাতা পুলিশ ও রাজ্য মহিলা কমিশন এর কাছে ই-মেইলের মাধ্যমে একটি অভিযোগ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, রিয়াকে দৃষ্টান্ত করে বাঙালি মহিলাদের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলের এক কর্তাকে মেলটি পাঠান। এরপর সেই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন। লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘একটি সংগঠনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের থেকে রিপোর্ট চেয়েছি। কথা বলেছি পুলিশের ওই শাখার এক শীর্ষ আধিকারিকের সঙ্গে। ওঁরা বিষয়টি দেখছেন।’’
লীনা আরও জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রছাত্রীও তাঁদের কাছে মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। ব্যক্তিগত ভাবেও অনেকে ই-মেল করে অভিযোগ জানিয়েছেন। মহিলা কমিশনের চেয়ারপার্সনের প্রতিক্রিয়া, ‘‘এই ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। আমি কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছি। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’

‘বঙ্গযোদ্ধা’ সংগঠনটির তরফ থেকে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন রূপা চক্রবর্তী খান এবং ঝুমা বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন। রূপা চক্রবর্তী খানের কথায়, “সুশান্ত-মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় বাংলার নারীদের সম্মানহানির প্রবণতা ক্রমশই বেড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে কুরুচিকর মন্তব্যের বন্যা বইছে।’’ রূপার দাবি, “অপকর্মে যুক্তদের প্রায় সকলেই নির্দিষ্ট একটি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।” ঝুমা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্মানহানি একেবারেই নতুন বিষয় নয়। কিন্তু এ ক্ষেত্রে বাঙালি মহিলাদের চিহ্নিত করে ঘৃণা ছড়াচ্ছে। এ ধরনের ঘটনা আগে কখনও হয়েছে বলে শুনিনি। তাই চুপ না-থেকে পুলিশে অভিযোগ করেছি।’’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...