Monday, April 6, 2026

করোনায় মৃত্যুর হার কমছে রাজ্যে : মুখ্যসচিব

Date:

Share post:

করোনায় মৃত্যুর হার কমছে রাজ্যে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব দাবি করেছেন, কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত।

হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক শয্যা রয়েছে। রাজ্যের মোট ১১ হাজার ৭৭৫ টি কোভিড শয্যার মধ্যে বর্তমানে মাত্র ৩৫ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। প্রতিটি শয্যায় অক্সিজেন সরবরাহ পরিকাঠামো তৈরি করা হয়েছে। বেড অকুপেন্সি রেট এবং মৃত্যুহার কমছে। প্রতিদিন রাজ্যে ৩৫ হাজারের বেশি কোভিড নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের পরিস্থিতি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলেও জানান। তাঁর দাবি, আজকের দিনে রাজ্যে ৫১৭৩ জন করোনা আক্রান্ত হাসপতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ শতাংশের অবস্থা গুরুতর। ৯৯৭ জনের মাঝারি সংক্রমণ রয়েছে। বাকি ২২৬৩ সংক্রমণ মৃদু। উপসর্গহীন২২ হাজার মানুষ সেফ হোম বা আইসোলেশনে আছেন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে যত মৃত্যু হয়েছে তার ৮৯ শতাংশের জন্যই কো-মর্বিডিটি দায়ী বলে মুখ্য সচিব জানিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...