Saturday, June 6, 2026

সাংবাদিকদেরও এবার কোভিড ওয়ারিয়র হিসেবে সম্মান: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড ওয়ারিয়র হিসেবে এবার সাংবাদিকদেরও সম্মান জানাবে রাজ্য। পয়লা সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’-এ এই সম্মান জানানো হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পুলিশ, স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারিতে থেকে করোনার খবর করছেন সাংবাদিকরা। এই কাজ করতে গিয়ে আক্রান্তও হচ্ছেন। সেই কারণে কোভিড যোদ্ধা হিসেবে তাঁদের সম্মান প্রাপ্য। প্রতিটি সংবাদ মাধ্যমকে দুজন করে কোভিড যোদ্ধা সাংবাদিকের নাম পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে কোনও সাংবাদিকের মৃত্যু হলে, তাঁর পরিবারের সদস্যকে চাকরি দেওয়ারও সরকার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...