Tuesday, March 17, 2026

২০২১-এর বিশ্বকাপ ঘরে তুলতে মাঠে ফিরছেন মিতালি!

Date:

Share post:

বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। তবু তাঁর ২০ বছরের কেরিয়ার যে বিশ্বকাপ শূন্য! সেই পরিসংখ্যানই কুড়েকুড়ে খায় মিতালিকে। এবার সেই হার্ডেল যেনতেন প্রকারেণ পেরোতে চান মিতালি রাজ ।
দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। অথচ একবারও তিনি বিশ্বকাপ ঘরে তুলতে পারেননি। তবে ২০২১-এ যেনতেন-প্রকারণ তিনি ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চান বলে জানিয়েছেন । এই টুর্নামেন্টে তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন মিতালি।
আর এক মাস গেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূ্র্ণ করবেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। দীর্ঘ কেরিয়ারে ভারতীয় দলের হয়ে ১০টি টেস্ট, ২০৯টি ওয়ান ডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৬৬৩, ৬৮৮৮ ও ২৩৬৪ রান করেছেন মিতালি রাজ। আটটি আন্তর্জাতিক শতরানও রয়েছে তাঁর।
২০০০ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । এরপর দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ৩৭ বছরের মহিলা ক্রিকেটার। ২০১৭ সালের ফাইনালে পৌঁছেছিল মিতালি নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু আয়োজক ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ।
২০২১-র ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে না গেলে কিংবা কোনও অঘটন না ঘটলে এই টুর্নামেন্টই মিতালি রাজের ক্রিকেট কেরিয়ারের শেষ বড় টুর্নামেন্ট হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...