Wednesday, March 25, 2026

গোষ্ঠীদ্বন্দ্ব উড়িয়ে দিয়ে মুকুল যেন পার্টির ‘ইয়েস ম্যান’

Date:

Share post:

কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে ঘন্টা খানেকের বৈঠকে জল্পনা উস্কে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে মুকুল রায়ের বিবৃতি, বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। শুধু তাই নয়, দাঁড়ালেন রাজ্যপালের পাশেও। নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব না পেলেও মুকুল এদিন যেন পার্টির ‘ইয়েস ম্যান’।

বুধবার থেকে ফের দলের সাংগঠনিক বৈঠক শুরু। দিল্লিতে যেখানে শেষ করা হয়েছিল, সেখান থেকে ফের বৈঠক হবে। জোন ধরে জেলা ধরে বৈঠক হবে। সেই বৈঠকের প্রস্তুতি হিসাবেই সোমবার মুকুল রায় বৈঠকে বসেছিলেন। পরে সাংবাদিকদের মুকুল বলেন, কেউ কেউ বিজেপির মধ্যে ফাটল দেখতে পাচ্ছেন। খোঁজার চেষ্টা করছেন। আমি বলছি, বিজেপিতে দ্বন্দ্ব নেই। রাজভবনের ফাইল লোপাটের অভিযোগ প্রসঙ্গে মুকুল বলেন, মাথায় রাখবেন, কে অভিযোগ করছেন? অভিযোগ করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ফলে এই অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা। মুকুল বলেন যে, সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...