Saturday, June 6, 2026

পেট্রোল ডিজেল নয়, এবার জলেই চলবে গাড়ি !

Date:

Share post:

কখনও ভেবেছেন পেট্রোল ডিজেল নয় জলেই চলবে গাড়ি ! এই অসম্ভবকে বাস্তব করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয় মেকানিক।মধ্যপ্রদেশের ৪৪ বছর বয়সি মহম্মদ রাসি মাকরানির এই আবিষ্কারে জোর জল্পনা দুনিয়া জুড়ে ।
আসলে পেট্রোল ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে । এমনকি দূষণমুক্ত ইলেক্ট্রিক গাড়ির দামও আকাশছোঁওয়া ।
তাই এবার থেকে
এক স্থান থেকে অন্যত্র যেতে, ব্যাটারি, জ্বালানি কিছুই লাগবে না । পর্যাপ্ত জল থাকলেই চলবে গাড়ি । সম্প্রতি তাঁর ওই জলে চলা গাড়ির ভি়ডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।২০১২ সালে এই জলে চলা গাড়ি তৈরি করেন তিনি । নিজের মারুতি ৮০০ গাড়িটিকেই এই আকার দেন তিনি। তিনি জানিয়েছেন , গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। এমনকি মোবাইলের নম্বর টিপেও গাড়িটি চালু ও বন্ধ করা যায়।জানা গিয়েছে, এই মোটর মেকানিক্যাল কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। উচ্চমাধ্যমিক পাশ করেই হাতে কলমে কাজ শুরু করেন। তাঁর গাড়িটির পেটেন্টও করিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে মাকারানির এই গাড়ি বাজারে আনতে উৎসাহী এক চিনের সংস্থা ।
মাকরানি আরও জানিয়েছেন, এই ৭৯৬ সিসির গাড়িটি তৈরি করতে তাঁর সময় লেগেছে দেড় বছর। কোনও ভারতীয় সংস্থা তাঁর গাড়িটি নিয়ে উৎসাহিত না হওয়ায় রীতিমতো হতাশ এই আবিষ্কর্তা ।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...