Saturday, June 27, 2026

বিশ্বভারতীর অশান্তিতে ব্যবস্থা নেবে প্রশাসন, উদ্বিগ্ন রাজ্যপালকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শান্তিনিকেতনের পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে ঘিরে উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রথমে নিজের টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে রাজ্যপাল লেখেন, “বিশ্বভারতীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। শিক্ষার এই মন্দিরে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি”। তিনি আরও জানান উপাচার্য তাঁকে জানিয়েছেন, আইন ভঙ্গকারীরা বিশ্বভারতী চত্বরে ঢুকে সম্পত্তি নষ্ট করেছে।

এখানেই রাজ্যপাল অভিযোগ করেন, বিশ্বভারতীর তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বীরভূমে জেলাশাসক এবং জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও, তাঁরা ফোনে উত্তর দেননি। এর কিছুক্ষণ পরে ফের টুইট করে জগদীপ ধনকড় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, প্রশাসনের তরফ থেকে আইন-শৃঙ্খলা বজায় রাখার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা একাজ করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে বলে জানান করেছেন রাজ্যপাল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...