Saturday, April 4, 2026

একের পর এক গণেশের মূর্তি ভেঙে বাহরিন পুলিশের হাতে ধৃত মহিলা

Date:

Share post:

সুপার মার্কেটে সাজিয়ে রাখা একের পর এক গণেশের মূর্তি ভেঙে ফেলছেন এক মুসলিম মহিলা৷ আর মূর্তি ভাঙার সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ওই ভিডিওতে বোরখা পরিহিতা মহিলাকে বলতে শোনা যায়, ‘এটা মুসলিম দেশ৷ এখানে মূর্তি রাখা কেন?’
মধ্যপ্রাচ্যের দেশ বাহরিনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটের ঘটনা এটি। ভিডিও ভাইরাল হওয়ার পরেই ওই মহিলা এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করে বাহরিনের পুলিশ৷ ধৃতদের মধ্যে একজনের বয়স ৫৪ বছর৷ পরে টুইট করে বাহরিনের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, অন্য ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে৷ ৷ অনেকেই ঘটনাটিকে হিন্দু বিদ্বেষ হিসেবে বর্ণনা করেন৷
বাহারিনে মোট জনসংখ্যার ৯ শতাংশ হিন্দু৷ মুসলিম দেশেও তাঁরা নানা ধর্মীয় উৎসব পালন করেন৷ সামনেই গণেশ চতুর্থীর কারণে ওই সুপার মার্কেটে মূর্তিগুলো সাজিয়ে রাখা হয়েছিল৷ ঘটনার দিন এক মহিলাকে সঙ্গে নিয়ে সুপারমার্কেটে যান ওই মহিলা৷ সাজিয়ে রাখা গণেশমূর্তিগুলো দেখে সেদিকে এগিয়ে যান৷ তারপরই একটার পরহ একটা মূর্তি ভাঙতে শুরু করেন৷
অন্য মহিলা মোবাইলে ঘটনাটি রেকর্ড করেন৷ সুপারমার্কেটে থাকা নিরাপত্তা কর্মীদের উদ্দেশে ওই মহিলা আরবি ভাষায় চিৎকার করে বলেন, ‘‘এটা মহম্মদ বিন আসার দেশ৷ আপনাদের কি মনে হয় তিনি এসবের অনুমতি দেবেন? এটা মুসলিম দেশ৷ এখানে মূর্তি কেন থাকবে?’’ এই বলে মূর্তি ভাঙতে থাকেন তিনি৷

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...