Saturday, April 4, 2026

রাজ্যপাল বিজেপিতে যোগ দিন সেটাই আমরা চাই: পার্থ

Date:

Share post:

গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের পর থেকে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তারই জবাব দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যপাল প্রসঙ্গে এদিন পার্থবাবু বলেন, “রাজ্যপাল তাঁর আসনের মর্যাদা দিতে জানেন না। তিনি নিজেই সংবিধান মানেন না। তাই একটি নির্বাচিত সরকারের কাছে সরকার বিরোধী মুখ হয়ে দাঁড়িয়েছেন বাংলার রাজ্যপাল। সব বিষয়ে টুইট করে এই অবস্থান তুলে ধরছেন তিনি।”

এখানেই থেমে থাকেননি তিনি। সুর চড়িয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, “রাজভবনের কথা এখন মানুষ আর বিশ্বাস করছে না। এই অতি মহামারির সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অসাংবিধানিক ভাবে গোপন কথাকে গোপন না করে মুখ খুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিন তাঁর সঙ্গে আগেই দেখা করেছিলেন। এটা কি করে সংবিধানবিরোধী হয়? আসলে রাজ্যপাল বিজেপির ভাষায় কথা বলছেন। আর রাজভবন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে। উনি রাজ্যপালের আসন ছেড়ে বিজেপিতে যুক্ত হোন, সেটাই আমরা চাই।”

রাজ্যপালের পাশাপাশি এদিন বিজেপি নেতা মুকুল রায়কেও কটাক্ষ করেন তৃণমূল মহাসচিব। মুকুল বলেছেন, রাজ্যপালের অভিযোগ খতিয়ে দেখে রাজভবনের ওপর যে নজরদারি চলছে বা নথিপত্র লোপাট হচ্ছে, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। তারই উত্তর দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বিদ্রূপের সুরে বলেন, “মুকুল আবার কবে ফুটল!”

এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষা শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখতে বলা হয়েছে। তাঁকে দ্রুত রিপোর্ট দেওয়ার কথাও জানানো হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...