Monday, March 16, 2026

দিল্লিতে বসে মুকুল নিয়ে উদাসীন মন্তব্য দিলীপের! কী বললেন রাজ্য বিজেপি সভাপতি?

Date:

Share post:

ফের তৃণমূলে ফিরছেন মুকুল রায়? রাজনৈতিক মহলে এমন জল্পনার মধ্যেই দিল্লিতে বসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি যতদূর জানি, মুকুল রায় বিজেপিতেই আছেন। আর উনিও জানিয়েছেন বিজেপিতেই থাকবেন।”

মুকুলের অবস্থান নিয়ে দিলীপ ঘোষের এমন হেঁয়ালিপনা মন্তব্যের পর দুই নেতার সম্পর্কের সমীকরণে রাজনৈতিক মহল “ডাল মে কুছ কালা হ্যায়..!” বলেই মনে করছে।

এরপর দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়, দলে মুকুল রায়ের কি গুরুত্ব কমেছে? উত্তরে উদাসীন জবাব রাজ্য বিজেপি সভাপতির। তাঁর কথায়, “মুকুল রায়কে সার্টিফিকেট দেওয়ার আমি কেউ নই। মুকুল রায় দলের কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় নেতার গুরুত্ব বিবেচনা করা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ছেড়ে চোখের চিকিৎসার যুক্তি দেখিয়ে কলকাতা ফিরে এসেছিলেন মুকুল রায়। এরপর থেকেই তাঁর বিজেপির সঙ্গ ত্যাগ নিয়ে জোরদার জল্পনা চলছে। যদিও মুকুল রায় নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। দিলীপ ঘোষ-রাহুল সিনহারদের সঙ্গে তাঁকে একমঞ্চেও দেখা গিয়েছে।

অবশ্য মুকুল রায় এর আগেও ২০১৭ সালে তৃণমূল ত্যাগের আগের মুহূর্ত পর্যন্ত বলে গিয়েছেন, “তৃণমূলে ছিলাম-আছি-থাকবো”। এখন যেমন বলছেন, “বিজেপিতে ছিলাম-আছি-থাকবো”। ফলে দিল্লিতে বসে মুকুল প্রসঙ্গে দিলীপের উদাসীনতা ও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক জল্পনা এই গুঞ্জনে যে ইন্ধন দিলো তা বলার অপেক্ষা রাখে না!

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...