Friday, April 3, 2026

ফের হাওড়ায় বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, দলে দলে যোগ তৃণমূলে

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ঘর ভাঙছে বিরোধীদের। ফের গেরুয়া শিবিরে বড়সড় ফাটল ধরাল রাজ্যের শাসকদল। কলকাতার উপকণ্ঠে হাওড়া জেলার উলুবেড়িয়ায় টানা দু’দিন ধরে বিজেপি-সহ বাম-কংগ্রেস থেকে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

ঘাসফুল শিবিরের দাবি, গতকাল গ্রামীণ হাওড়ার খলিশানী কালীতলাতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার মঞ্চ থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেস থেকে আসা প্রায় হাজারখানেক কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।

ইদ্রিশ আলি বলেন, “সবে শুরু। বিজেপির আরও অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ঠিক সময় মতই তাঁদের তৃণমূলে যোগদান করানো হবে।”

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এই কঠিন পরিস্থিতিতে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে অসহায় মানুষদের থাকা-খাওয়া-সহ একটি ধর্মশালা করার পরিকল্পনা আছে।”

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...