Sunday, June 21, 2026

এবার অনশনের পথে বাস মালিকরা, ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি

Date:

Share post:

ভাড়া না বাড়লে এবার অনশনের হুমকি বাস মালিকদের। এই মর্মে তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করে চিঠিও দিয়েছেন। বেসরকারি বাস মালিকদের সংগঠন আজ, মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানিয়েছেন, একদিকে লাগাতার বাড়তে থাকা জ্বালানির খরচ, অন্যদিকে করোনা পরিস্থিতি। এমন অবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে তাঁদের পক্ষে দিনের পর দিন লোকসান করে পরিষেবা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি রাজ্যপাল মারফত কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করার আর্জিও জানানো হয়েছে।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যব্যাপী অনশনে বসতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। কলকাতার মেট্রো চ্যানেলের পাশাপাশি রাজ্যের সবকটি জেলার জেলাশাসক অফিসের সামনে অনশনে বসার ডাক দেওয়া হয়েছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি না করে আর লোকসান বহন করা সম্ভব হচ্ছে না। সংগঠনের দাবি, এর আগেও একই ইস্যুতে রাজ্যপালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কোনও ফল হয়নি। তাই এবার নিজেদের আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের। এবং অনশনের ডাক।

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...