Saturday, April 4, 2026

কোচবিহারের করোনা পরিস্থিতি যথেষ্ট আশাজনক: মত জেলা প্রশাসনের

Date:

Share post:

কোচবিহারের করোনা পরিস্থিতি যথেষ্ট আশাজনক। মঙ্গলবার কোচবিহার ল্যান্সডাউন হলে কোচবিহার জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠকের পরে জানান রাজ্যের স্বাস্থ্য বিভাগের আধিকারিক গোপালকৃষ্ণ ঢালি। ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
গোপাল কৃষ্ণ ঢালি জানান, কোচবিহারে বর্তমানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ব়্যাপিড টেস্টের উপরেও জোর দিচ্ছে প্রশাসন। কোচবিহারে করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রশাসন কী ধরনের ভূমিকা নিয়েছে সেটা নিয়েও আলোচনা হয় এদিন।
কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানান, ভাইরাস সংক্রমণ রুখতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে এই বিষয়গুলোর উপরে নজর দেওয়া শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...