Saturday, June 20, 2026

শিক্ষক নিয়োগ : রাজ্যের কাছে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের আর্জি

Date:

Share post:

১২০০ জন বেকারদের মধ্যে দু’জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুধুমাত্র চাকরি না পাওয়ার জন্য। এই কারণে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের থেকে রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছিল।

প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (ডি.এল.এড)-এর কলকাতা জেলা সভাপতি পিঙ্কু সাহা জানান, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক সমাজ গড়ার কারিগর হওয়ার স্বপ্নে যথাসর্বস্ব খুইয়ে যোগ‍্যতাসম্পন্ন হবার বহুকাল পর আজও আমরা রাজ্য সরকারের ওপর ভরসা করি। আমাদের প্রায় ১২০০ জনের মধ্যে থেকে ইতিমধ্যে বেকারত্বের অসহ‍্য যন্ত্রণায় দু’জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গত ১২ আগস্ট রাজ্য সরকারকে আমাদের দ্রুত নিয়োগের দাবিতে প্রত‍্যেকেই পত্র-প্রেরণ কর্মসূচি গ্রহন করেছিলাম। আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা এই কাতর আবেদনে সাড়া দিয়ে ত্রাতা হয়ে আমাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে প্রায় ১২০০ পরিবারের মুখে অবশ্যই হাসি ফোটাবেন।”

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...