Wednesday, June 24, 2026

৭০৪৪০৭০৪৪০, রাজ্যবাসীকে হেল্পলাইন নম্বর দিলেন দিলীপ! কেন জানুন

Date:

Share post:

জোরকদমে একুশের বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বসে নেই প্রধান বিরোধী শক্তি বিজেপিও। জনসংযোগে বাড়াতে ফের এক নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি জানান, রাজ্যের কোনও মানুষ যদি সরকার বা সরকারি দল দ্বারা দুর্নীতির শিকার হন, তাহলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

হেল্পলাইন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০ ।

রাজ্য বিজেপি সভাপতির বলেন, “পশ্চিমবঙ্গে দুর্নীতির আখড়া হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে বদ্ধপরিকর বিজেপি। তার জন্যই চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর। যাতে মানুষ কোথাও দুর্নীতির শিকার হলে আমাদের হেল্পলাইন নম্বরে ৭০৪৪০৭০৪৪০-এ ফোন করে অভিযোগ জানাতে পারেন। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী।“

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...