Saturday, April 4, 2026

সুশান্ত মামলায় তৎপর সিবিআই, মুম্বই যাচ্ছে সিট ও ফরেন্সিক দল

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার সিবিআই -এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এই রায় ঘোষণার পর তৎপর হয়েছে সিবিআই। জানা গিয়েছে, ঘটনার তদন্তে মুম্বই যাচ্ছে সিট ও ফরেন্সিক দল। রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রেকর্ড করা হবে বয়ান। বান্দ্রার যে অ্যাপার্টমেন্টে অভিনেতার মৃত্যু হয়েছে সেখানেও যাবেন তদন্তকারী অফিসাররা। খুঁটিয়ে দেখা হবে সব জিনিস। এই ঘটনার সঙ্গে জড়িত এবং ১৪ জুন উপস্থিত প্রত্যেকের বয়ান রেকর্ড করবে সিবিআই।

প্রসঙ্গত, অভিনেতার মৃত্যুর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এরপর জুলাই মাসের শেষ সপ্তাহে পাটনার রাজীব নগর থানায় সুশান্তের প্রাক্তন বান্ধবীর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। তা নিয়ে তুমুল জল ঘোলা হয়। এমনকী মুম্বই পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে বিহার পুলিশ। এই ঘটনার তদন্ত বিহার থেকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী। একই সঙ্গে কে কে সিং এর আবেদনে সাড়া দিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করে নীতীশ কুমারের সরকার। সেই সুপারিশে এদিন মান্যতা দিল শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জানিয়েছে, পাটনায় এফআইআর দায়ের করার মধ্যে কোনও ভুল নেই।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...