Wednesday, June 24, 2026

বিশ্বভারতী : সংগঠিত অপরাধ আখ্যা দিয়ে ইডি নামছে তদন্তে, তোপ দিলীপেরও

Date:

Share post:

বিশ্বভারতী কাণ্ডকে ‘সংগঠিত অপরাধ’ বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে চায় তদন্তকারী সংস্থা। তারা চিঠি দিয়ে কিছু প্রশ্ন সামনে এনেছে। কেন টানা তিন ঘন্টা তাণ্ডব চলল? পুলিশ কেন এলো না?কে পে লোডার আনল? পাঁচিল ভাঙল কাদের মদতে… ইত্যাদি এগুলির মধ্যে কোথাও দেনা-পাওনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই ইডি এ নিয়ে তদন্ত করতে চায়।

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এদিন রাজ্যকে এক হাত নিয়ে বলেন, সব জমি মাফিয়াদের কাণ্ড। এই অভিযোগ তো বারবার উঠেছে। কবিগুরুর জায়গায় যারা গুণ্ডামি করতে ছাড়ে না তারা বাংলা আর বাঙালির কী অবস্থা করেছে, তা বোঝা যাচ্ছে।

এদিন বিশ্বভারতীর ঘটনা নিয়ে বৈঠকে ছিল না বিশ্বভারতী কর্তৃপক্ষ। যাদের নিয়ে আলোচনা, তারা না থাকায় সমস্যা বাড়ে। কেন যাননি বিশ্বভারতীর কোনও প্রতিনিধি? উপাচার্য জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন, বৈঠক হোক বিশ্বভারতীর কোনও জায়গায়। কিন্তু তা না করে এসডিও অফিসে করা হয়। তাছাড়া ব্যস্ত উপাচার্যর সুবিধা না জেনেই বৈঠকের সময় স্থির করা হয়। সেই কারণেই তাঁরা যাননি। ফলে এদিনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...