Sunday, June 14, 2026

রাজ্যে প্রথম: প্লাজমা দান করলেন CISF জওয়ানরা

Date:

Share post:

এবার প্লাজমা দান করলেন CISF জওয়ানরা। কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত তাঁরা। তার মধ্যে ১৭ জন সিআইএসএফ জওয়ান মাঝেরহাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর সেন্টেনারি হাসপাতালে গিয়ে প্লাজমা দান করলেন। সিআইএসএফ-এর একাধিক জওয়ান ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়ে বন্দর ইউনিটের এক জওয়ানের মৃত্যুও হয়। এরই মধ্যে সুস্থও হয়ে উঠেছেন অনেকে। যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের অনেকেই প্লাজমা দান করতে ইচ্ছুক বলে জানান ।

বন্দরের তরফে জানানো হয়েছে, সিআইএসএফ-এর আরও ১৫জন জওয়ান প্লাজমা দান করতে ইচ্ছুক। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা সংস্থার যে ১৭ জন জওয়ান প্লাজমা দান করেছেন তাঁরাও বাকিদের বোঝাচ্ছেন প্লাজমা দানের উপকারিতা।

প্লাজমা দান করা সিআইএসএফ-এর এক জওয়ান জানিয়েছেন, তিনি দেখেন অনেকেই আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা চাইছেন যেন সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা প্লাজমা। তারপরেই প্লাজমা দান করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই বন্দর হাসপাতালে তিনি প্লাজমা দান করেছেন।

প্রসঙ্গত, এই প্রথম রাজ্যে কোনও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার একাধিক জওয়ান একসঙ্গে প্লাজমা দান করলেন।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...