Saturday, April 4, 2026

সুশান্ত তদন্তে সিবিআই : ৩৫ পাতার রায়, পদে পদে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত মুম্বই পুলিশ

Date:

Share post:

৩৫ পাতার রায় বিচারপতি ঋষিকেষ রায়ের। সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে গিয়ে বিচারপতি ব্যতিক্রমী ভাষায় এদিন বলেন, সুবিচার আর ন্যায় বিচারের যখন প্রশ্ন ওঠে, তখন আদালত নির্বাক হয়ে বসে থাকতে পারে না। সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন। তাঁর মৃত্যুর পিছনে আসল রহস্য জানতে চান বহু মানুষ। তাই সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে।

বিচারপতি রায় জানান, কেন বিহার পুলিশের এফআইআরকে মান্যতা দিতে চায় আদালত। তাঁর রায়ে বলেন, যে অভিযোগ সুশান্তের বাবা করেছেন সেগুলি হলো চক্তান্ত, বিশ্বাসভঙ্গ, টাকা হলফ করা, খুনের অভিযোগ ইত্যাদি। যা এফআইআরকে মান্যতা দেওয়ার পক্ষে যথেষ্ট।

মুম্বই পুলিশ সিবিআই তদন্তের বিরোধিতা করে তদন্তের ফিরিস্তি দেয় এদিন। তার পরিপ্রেক্ষিতে কোর্ট জানতে চায় কোন এফআইআর-এর নির্দেশে তারা তদন্ত চালাচ্ছে। মুম্বই পুলিশ কোনও এফআইআর দেখাতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট বলে, তাহলে কিসের ভিত্তিতে তদন্ত চলছিল?

তদন্ত নিয়ে মুম্বই পুলিশ বনাম বিহার পুলিশের দ্বন্দ্বে ক্ষুব্ধ বিচারপতি। তিনি বলেন, এটা অভিপ্রেত নয়। বিহার পুলিশের কর্তাকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো খারাপ উদাহরণ। এখন মুম্বই পুলিশ সমস্ত তথ্য দিয়ে সিবিআইকে সাহায্য করুক।

শেষে বিচারপতি বলেন, এটা ঠিক রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে না। কিন্তু সংবিধানের ১৪২ নম্বর ধারার ক্ষমতাবলে সুপ্রিম কোর্টকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...