Saturday, April 4, 2026

গ্রামের উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা কী? সোজা বাংলায় জানালেন ডেরেকের

Date:

Share post:

মিশন নির্মল বাংলা রাজ্যের ৭১ লক্ষেরও বেশি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে। সোজা বাংলায় জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। রবিবারের পরে বুধবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র একাদশ পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, বর্তমান রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে কী কী কাজ করেছেন। তৃণমূল সাংসদ বলেন, সেচের আওতায় ১৪ হাজার হেক্টর কৃষি জমি আনা হয়েছে। শুধু তাই নয়, ২০১৮-১৯ সালে গ্রামীণ সড়ক যোজনার অধীন ৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে বাংলায়- যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

২৭ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে, রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কত বিনিয়োগ মহিলাদের পরিস্থিতি বা কী? কত বিদেশী বিনিয়োগ হচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কী- এই সব বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে এক মিনিটের ভিডিও-তে জানাচ্ছেন ডেরেক।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...