Saturday, March 14, 2026

কেউ কী আমার জীবনের প্রথম মারুতি গাড়িটা ফিরিয়ে দেবে? কার আবেদন জানেন?

Date:

Share post:

কেউ কী আমার জীবনের প্রথম গাড়ি ফিরিয়ে দেবেন? পেশাদার ক্রিকেটার হিসাবে আমার নিজের উপার্জনে কেনা প্রথম মারুতি ৮০০ গাড়ি কিনেছিলাম। সেই গাড়ি আবার ফিরে পেতে চাই। আজ এই বয়সে এসে বড্ড বেশি আমার প্রথম গাড়ির নস্টালজিয়ায় আক্রান্ত।

মুদিত দানির ‘স্পোর্টলাইট’ অনুষ্ঠানে এসে নস্টালজিয়ায় ভারাক্রান্ত শচীন তেন্ডুলকরের আবেদন। ছোট পর্দায় বসে শচীন বললেন, সেই গাড়িটা দুর্ভাগ্যক্রমে আমার কাছে নেই। কিন্তু ফিরে পেতে চাই। যদি কারওর কাছে থাকে, তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। ওটা ফিরিয়ে নিতে চাই। স্মৃতিচারণ করতে গিয়ে শচীন বলেন, গাড়ির প্রতি অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হয় ছোটবেলা থেকে। আমাদের ফ্ল্যাটের আশপাশ অঞ্চলে প্রচুর সিনেমা হল ছিল। সকলে গাড়ি এনে পার্ক করত, সিনেমা দেখতে যেত। আমি আর আমার দাদা ব্যালকনি থেকে গাড়িগুলো দেখতাম। হয়তো সেখান থেকেই শুরু হতে পারে। এই মুহূর্তে শচীনের গ্যারাজে প্রায় ৯টি গাড়ি, যেগুলি শুধু দামী নয়, পৃথিবীর সেরা মডেলের।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...