Friday, April 3, 2026

Exclusive: এক দেশলাই কাঠিতে ৪৭ স্বাধীনতা সংগ্রামী! বাঙালী তরুণের বিশ্বরেকর্ড

Date:

Share post:

ভুট্টা দানার ওপর রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে প্রথম রেকর্ডে নাম তোলেন । ২০১৯ সালে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ড’-এ নাম ওঠে। এরপর একের পর এক কাজ। একের পর এক রেকর্ড। ‘এক্সক্লুসিভ রেকর্ড হোল্ডার’, ‘চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড রেকর্ড’। এবার তরুণ শিল্পী বিমান আদকের হাতে এল তৃতীয় বিশ্ব রেকর্ডের শংসাপত্র।

দেশলাই কাঠির মধ্যে ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি একটি দেশলাই কাঠির ওপর এঁকেছিলেন ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি। আর তাঁর ওই কাজের জন্যই তৃতীয় বার বিশ্ব রেকর্ডের নাম তুললেন পশ্চিম মেদিনীপুরের জেলার দাসপুরের নাড়াজোল গ্রামের এই শিল্পী।

সরষে দানায় পৃথিবী

বৃহস্পতিবার তাঁর হাতে এসে পৌঁছয় নোবেল ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র। ৪৭জন স্বাধীনতা সংগ্রামীর ছবি তরুণ শিল্পীর বেনোজির সৃষ্টি নিয়ে প্রথম প্রতিবেদন করে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এরপর একের পর এক মিডিয়া শিল্পী বিমান আদকের কাজ নিয়ে খবর করে। তাঁর এই শিল্প যে আবার বিশ্বের দরবারে প্রশংসিত হবে এমন শুভেচ্ছা ইতিমধ্যেই পেয়েছেন শিল্পী । অবশেষে এল সেই সুখবর।

তৃতীয় বিশ্ব রেকর্ডের শংসাপত্র হাতে পাওয়ার পর কেমন অনুভূতি? শিল্পী বিমান আদক বলেন, “আরও ভালো কাজ করার ইচ্ছা জাগছে। আমার দেশের নাম, গ্রামের নাম বিশ্বের দরবারে এটাই আমার কাছে গর্বের এবং অনুপ্রেরণার ।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...