Thursday, June 25, 2026

এনআইএ ডাকলে ছত্রধরকে হাজিরা দিতে হবে: রায় হাইকোর্টের

Date:

Share post:

তৃণমূলের রাজ্য কমিটির নব্য তথা বাম আমলে গণসংগঠন বলে পরিচিত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ তদন্তে আপাতত আইনি বাধা রইল না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দুটি পুরোনো মামলায় ছত্রধরের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল। কলকাতা হাইকোর্ট জানিয়েছে এনআইএ সেই তদন্ত চালিয়ে যেতে পারবে এবং আইনমাফিক ব্যবস্থাও গ্রহণ করতে পারবে।

এদিকে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত দেওয়ার বিরোধিতা করে ছত্রধর মাহাতো যে মামলা করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক তা গ্রহণ করেছেন। এই মর্মে আগামী ৬ সপ্তাহের মধ্যে উভয়পক্ষকে হলফনামা দিতেও বলেছে হাইকোর্ট। যদি এর মাঝে তদন্তের স্বার্থে এনআইএ ছত্রধরকে ডাকে, সেক্ষেত্রে জঙ্গল মহলের এই নেতা হাজিরা দিতে বাধ্য থাকবেন। শুধু তাই নয়, তদন্তে কোনও শর্ত আরোপও করেনি উচ্চ আদালত।

উল্লেখ্য, ছত্রধরের বিরুদ্ধে ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যা এবং রাজধানী এক্সপ্রেসকে “পণবন্দি” মামলায় তদন্ত করছে এনআইএ। যদিও রাজধানী এক্সপ্রেসকে “পণবন্দি”-এর সময় জেলে ছিলেন ছত্রধর।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...