Monday, April 6, 2026

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বিসমিল্লাহ খাঁর বসত ভিটে, নিঃশব্দে মুছে গেল প্রবাদপ্রতিম শিল্পীর স্মৃতিচিহ্ন

Date:

Share post:

প্রয়াণ দিবসের প্রাক্কালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খাঁর বসত ভিটে। ইতিহাসের পাতা থেকে মুছে গেল এক প্রবাদপ্রতিম সানাই বাদকের কীর্তির স্মৃতি চিহ্ন ।
১৯৩৬ সাল থেকে বিসমিল্লা বেনারসের যে বাড়িতে থাকতেন, গত ১২ অগাস্ট সেই স্মৃতিবিজড়িত বাড়ির অংশবিশেষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । এই কাজে বাধা দিতে এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ওই বাড়িটিকে কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে। কোনও হেলদোল দেখায়নি উত্তরপ্রদেশ সরকার। বাড়িটি রক্ষা করতে উদ্যোগী হয়নি কেন্দ্র সরকারও। বিসমিল্লার রেওয়াজ ঘর। থেকে শুরু করে তার সুর-সাধনার অসংখ্য মূল্যবান স্মৃতিচিহ্ন নিঃশব্দ মুছে ফেলা হল।। আস্তাকুঁড়েতে ঠাঁই হল তার ব্যবহৃত আসবাব, জিনিসপত্র।বারানসির গঙ্গার তীরে বেড়ে ওঠা বিসমিল্লাহ খাঁর মনপ্রাণও ছিল অত্যন্ত উদার। ব্যক্তি জীবনেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।
গত ২০০৬-এ বিসমিল্লা খানের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের দাবি ছিল, উস্তাদের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। তাতে প্রদর্শিত হোক বিসমিল্লার বিভিন্ন স্মারক। তবে এক শতক পেরিয়েও সে আশা অপূর্ণই থেকে গিয়েছে।
গরিব ছিন্নমূল শিশুদের জন্য তিনি অকাতরে বিলিয়ে দিতেন যথাসাধ্য। কিংবদন্তি সানাই-বাদকের সেই ভিটে-মাটি গুঁড়িয়ে দিয়ে ঐতিহ্য, ইতিহাসের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হল। নিঃশব্দ, নীরবে স্মৃতির অন্তরালে চলে গেলেন ভারতীয় সংস্কৃতি জগতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...