Friday, June 26, 2026

খেলা ছাড়ার আগেই আফগান ক্রিকেট বোর্ডে অলরাউন্ডার নবী

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলছেন মহম্মদ নবী। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তো খেলছেনই। এখনও মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এর মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য পদে নিয়োগ পেলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
খেলা ছাড়ার আগেই নবীকে কেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তার ব্যাখ্যা অবশ্য এড়িয়ে গিয়েছে তারা।
আফগান ক্রিকেট বোর্ডের ৯ সদস্যের প্যানেলে রদবদল হয়েছে। পুরোনো পাঁচজনকে রেখে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে তারা। এই চারজনেরই একজন নবী। বাকি তিনজন হলেন- হাসিনা সাফি, রহুল্লা খানজাদা ও হারুন মীর।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে লাল বলের ক্রিকেটকে বিদায় দিয়েছেন নবী। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে তার এই সিদ্ধান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া এই অলরাউন্ডারের খেলা ছাড়ার আগেই বোর্ডের দায়িত্ব পাওয়াটা বিস্ময়করই।
এই মুহূর্তে নবী সিপিএলে খেলছেন সেন্ট লুসিয়া জুকসের জার্সিতে। এ বছরের আইপিএলেও আছেন আফগান তারকা। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট খেলবেন তিনি সানরাইজার্স হায়দারবাদের হয়ে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...