Friday, June 26, 2026

“অন্য কেউ না, আমিই সুশান্তের সম্পত্তির উত্তরাধিকারী”, জানিয়েছেন সুশান্তের বাবা

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাঁর বাবা এবং তাঁর দিদিরা। বিবৃতি জারি করে জানালেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। সূত্রে খবর অনুযায়ী, অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্তের সম্পত্তির ভাগ পাওয়ার কথা বলেছিলেন। তবে কি এই কারণেই কে কে সিং বিবৃতি জারি করে এমন মন্তব্য করেছেন?

সুশান্তের মামলায় সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে। কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কে কে সিং বৃহস্পতিবার এমন এক বিবৃতি জারি করে জানিয়েছেন, আইনত তিনি এবং তাঁর মেয়েরাই একমাত্র প্রয়াত অভিনেতার অভিভাবক তথা উত্তরাধিকারী।

অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং ওই বিবৃতিতে জানিয়েছেন, “আমিই একমাত্র সুশান্তের অভিভাবক। সুশান্ত বেঁচে থাকাকালীন যে সমস্ত আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কাজ করতেন, ওঁর মৃত্যুর পর তাঁদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। আমি লিখিত সম্মতি না দিলে সুশান্তের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কেউ কোথাও হাজিরা দিতে পারবেন না।” এছাড়া তিনি আরও বলেন, “এই কারণগুলি ছাড়া আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই। সুশান্তের পরিবার বলতে আমি আর আমার মেয়েরাই। আমাদের সবার যৌথ সিদ্ধান্তে আইনজীবী হিসেবে বরুণ সিংকে নিয়োগ করেছি। এবং আমাদের পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং। এছাড়া আর কেউ যদি নিজেকে সুশান্তের পরিবারে বলে দাবি করেন, সেটা একেবারেই গ্রাহ্য হবে না।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...