Monday, March 16, 2026

বৃষ্টি আর লকডাউনে মাঠেই পড়ে ফসল, ক্ষতির আশঙ্কা সিঙ্গুরের কৃষকদের

Date:

Share post:

বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ। তার জেরে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তার সঙ্গে পরপর দুদিন লকডাউন। ফলে হুগলির সিঙ্গুরের মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে। ক্ষতির আশঙ্কা কৃষকদের। দাম বৃদ্ধির সম্ভাবনা বাজারেও। এমনিতেই, বাজারে কাঁচা সবজির দাম যথেষ্ট চড়া।

কৃষকদের অভিযোগ, পটল, ঝিঙে, করলা, ঢেঁড়শ-সহ বিভিন্ন শাকসবজির ক্ষতি হয়েছে। বিশেষ করে আশ্বিন মাসে যে চটজলদি কপি চাষ হয়, তার চারা গাছেরও ক্ষতি হয়েছে। তবে, এই বৃষ্টি আমন ধানের চাষের পক্ষে ভালো জানিয়েছেন কৃষকরা।
দুদিনের লকডাউনের কারণে জমিতে পড়ে ফসল। ফলে লকডাউন উঠলেই সবজির বাজারের দাম আগুন হবে বলে জানিয়েছে আশঙ্কা খুচরো বাজারের বিক্রেতাদের। বিশেষ করে শাকের দাম আরো বাড়বে বলে অনুমান।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...