Sunday, June 14, 2026

সব ঠিক থাকলে ভারতে মহামারির ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই, জানালেন হর্ষবর্ধন

Date:

Share post:

সব ঠিকঠাক চললে ভারতে মহামারির ভ্যাকসিন চলে আসবে ডিসেম্বরের মধ্যেই। তারপরেই দ্রুত উৎপাদন শুরু করে সারা দেশের মানুষের কাছে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবে সরকার। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি জানান, ভারতে মোট ছটি ভ্যাকসিন ক্যানডিডেট কাজ করছে। তার মধ্যে তিনটি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে। ফলাফল এখনও পর্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন হর্ষবর্ধন। তিনি বলেন, গোটা বিশ্বেই মহামারি রুখতে জোরদার গবেষণা চলছে। এর মধ্যে ২৬ টি ভ্যাকসিন ক্যানডিডেটের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে ও ১৪৯ টি ভ্যাকসিন ক্যানডিডেট প্রাথমিক স্তরে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চূড়ান্ত পর্যায়ের গবেষণা সফল হলেই দ্রুত উৎপাদন হবে আমাদের অগ্রাধিকার। ভারতে সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে মৃত্যুহার ১.৮৬ শতাংশ, যা বিশ্বে সর্বনিম্ন।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...