Saturday, April 4, 2026

ইন্টারনেট নেই, অনলাইন ক্লাস করতে প্রতিদিন ৫০ কিমি হাঁটে পড়ুয়ারা!

Date:

Share post:

মহামারির পরিস্থিতিতে বন্ধ স্কুল। অনলাইনে চলছে ক্লাস। অগত্যা ভরসা একমাত্র ইন্টারনেট। কিন্তু সমস্যার মুখে প্রত্যন্ত গ্রামের পড়ুয়ারা। ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, তাই গ্রামে ইন্টারনেট না থাকায় প্রত্যেকদিন ৫০ কিলোমিটার হাঁটতে হয় পড়ুয়াদের !

মহারাষ্ট্রের রত্নগিরি গ্রামের ২০০ জন পড়ুয়ার প্রতিদিন এটাই রুটিন। কারণ  অনলাইন ক্লাসে উপস্থিত হতে হবে। রত্নগিরি জেলার এই গ্রাম সভ্যতা বিচ্ছিন্ন। নেই ইন্টারনেট ও মৌলিক পরিষেবা। এবার বাধ্য হয়ে তাই জাতীয় শিশু সুরক্ষা কমিটির দ্বারস্থ  হয়েছে পড়ুয়ারা। যতটা দ্রুত সম্ভব তাদের গ্রামে ইন্টারনেট ফিরবে, এমন প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিটি। এবিষয়ে এই কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন, “আমরা সেলুলার সংস্থা ও জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। প্রতিকূলতা সরিয়ে দ্রুত ইন্টারনেট ফেরাতে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছি।”
২৪ জুলাই রত্নগিরির জেলাশাসককে লেখা চিঠিতে  কানুনগো বলেছেন, “এক অভিযোগের ভিত্তিতে আমরা এই চিঠি পাঠাচ্ছি। আপনার জেলার পিনকোড নম্বর ৪১৫৭১৪ থেকে খারাপ ও বিঘ্নিত মোবাইল ইন্টারনেট সংযোগের অভিযোগ এসেছে। ৩ জুনের নিসর্গ ঝড়ে ওই এলাকা লণ্ডভণ্ড হয়েছে। ফলে প্রভাবিত প্রাথমিক পরিষেবা। সেই দিন থেকে গ্রামবাসীরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত।” এই সমস্যায় জর্জরিত হয়ে ওই এলাকার প্রায় ৫০ জন পড়ুয়া প্রতিদিন বাধ্য হচ্ছে ৫০ কিমি হেঁটে অনলাইন ক্লাস করতে। এই প্রসঙ্গও সেই চিঠিতে উল্লেখ করেছেন প্রিয়াঙ্ক কানুনগো।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...