Friday, June 5, 2026

স্বামীর আয় জানার অধিকার নেই স্ত্রীর, মহিলার আবেদন খারিজ করে জানাল কেন্দ্র

Date:

Share post:

পুরুষের আয় এবং নারীর বয়স গোপন করার প্রবণতা আছে এই সমাজে। কিন্তু মাসে বা বছরে স্বামীর কত আয়, তা জানার অধিকার কি স্ত্রীর আছে? কেন্দ্রীয় তথ্য কমিশন অনুযায়ী এর উত্তর না।

স্বামীর আয় যাচাই করতে তাঁর আয়কর সংক্রান্ত নথি চেয়ে ‘তথ্য জানার অধিকার আইনে’ আবেদন করেন এক মহিলা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য কমিশন সাফ জানিয়েছে, দেশের দায়বদ্ধ থেকে একজন ব্যক্তি দিয়ে থাকেন। বৃহত্তর জনস্বার্থের প্রশ্ন জড়িত না থাকলে তৃতীয় কোনও ব্যক্তিকে সেই তথ্য প্রকাশ করা সম্ভব না।

জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন ওই মহিলা। সেখানে খোরপোশের প্রশ্ন উঠতেই স্বামীর প্রকৃত আয় জানার চেষ্টা করেন তিনি। এরপর তথ্য জানার অধিকার আইনে’ আয়কর বিভাগের কাছে স্বামীর আয়কর সংক্রান্ত নথি চেয়ে আবেদন জানান। আয়কর বিভাগ জানায়, আইন অনুযায়ী দ্বিতীয় কোনও ব্যক্তিকে এই তথ্য দেওয়া যাবে না। এরপর কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন ওই মহিলা। কেন্দ্রীয় তথ্য কমিশনার নীরজ কুমার গুপ্ত জানান, “বৃহত্তর জনস্বার্থ জড়িত থাকলে আয়কর সংক্রান্ত তথ্য পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে কোনও বৃহত্তর জনস্বার্থ জড়িত নেই। স্ত্রী হলেও তিনি স্বামীর আয়কর সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার নেই।”

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...