Sunday, April 5, 2026

মৃত্যুর আগের রাতে সুশান্তর ফ্ল্যাটের আলো তাড়াতাড়ি নিভে যায়! চাঞ্চল্যকর দাবি প্রতিবেশীর

Date:

Share post:

চাঞ্চল্যকর দাবি করলেন সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটের প্রতিবেশী এক মহিলা। সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, যে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর জানা যায়, তার আগের দিন অর্থাৎ ১৩ জুন রাতে অনেক আগে নিভে গিয়েছিল অভিনেতার ফ্ল্যাটের সব আলো। মহিলার দাবি, এটা খুবই অদ্ভুত। কারণ ওই ফ্ল্যাটে রোজই ভোর চারটে পর্যন্ত আলো জ্বলতে দেখা যেত। অথচ ১৩ জুন রাত ১১ টার মধ্যেই ফ্ল্যাটের সব আলো নিভে যায়। মহিলা জানান, এই ঘটনা তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে, যদিও মুম্বই পুলিশ এবিষয়ে তাঁর কাছ থেকে কিছুই জানতে চায়নি। সংবাদমাধ্যমে সুশান্তর ফ্ল্যাটের প্রতিবেশী মহিলা স্পষ্ট জানান, আগের দিন অভিনেতার ফ্ল্যাটে কোনও পার্টি হয়নি, বরং স্বাভাবিক নিয়মের চেয়ে অনেক আগে ঘরের আলো নিভে গিয়েছে।

এই চাঞ্চল্যকর দাবির পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আগের রাতে সুশান্তকে খুন করা হয়েছিল? পরে তা আত্মহত্যা বলে চালানো হল? মুম্বই পুলিশই বা কেন প্রতিবেশীদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেয়নি? আলো নেভার তথ্য সামনে আসার পর সন্দেহে তোলপাড় সুশান্তর অনুরাগীরাও। এরই মধ্যে শনিবার সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে টানা পাঁচ ঘণ্টা ধরে তদন্ত চালান সিবিআইয়ের ফরেনসিক এক্সপার্টরা।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...