Wednesday, June 24, 2026

আজ রিয়াকে জেরা, মুখোমুখি জিজ্ঞাসাবাদ নীরজ-সিদ্ধার্থকে?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত রহস্য- মৃত্যু মামলায় আজ রিয়া চক্রবর্তীকে জেরা করা হতে পারে। জেরা করা হতে পারে রিয়ার ভাই সৌভিক, বাবা-মা, এমনকী সৌভিকের বান্ধবীকেও। এই জেরা পর্ব যে দীর্ঘক্ষণ গড়াবে তা বলার অপেক্ষা রাখে না। জেরা পর্ব চলাকালীন রিয়া আর তার ভাইয়ের মুখোমুখি বসানো হতে পারে সুশান্তের রাঁধুনি নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পিঠানীকে। ফলে আজই বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

অন্যদিকে সন্দীপ সিংকে ঘিরে ক্রমশ সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। সুশান্তের দেহ মর্গে দেখতে রিয়াকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এই সন্দীপ। এমনকী করনি সেনার নেতা সুরজিৎ সিংকে কুপার হাসপাতাল থেকে সরাতে মুম্বই পুলিশকেও নির্দেশ দিয়েছিল সন্দীপ। কুপার হাসপাতালের মর্গের যেসব কর্মীরা সেদিন ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হলো, সুশান্তর পোস্ট মর্টেম রিপোর্টে সময় লেখা ছিল না। এতে যে ফরেন্সিক ডাক্তাররা বিপদে পড়তে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...