Wednesday, March 25, 2026

রাজ্যে করোনার দাপট অব্যাহত, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৩,২৭৪ জন

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপ অব্যাহত। রোজই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩,২৭৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৭ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৭৯৪। আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৮,০৬৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,০৪৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,০৮,০০৭।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...