Monday, April 13, 2026

নেতৃত্বে কে? চাপে পড়ে অবশেষে কাল বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি

Date:

Share post:

কয়েকবার পিছনোর পর অবশেষে আগামীকাল সোমবার বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এক্ষেত্রে ভার্চুয়াল বৈঠক হওয়ার সম্ভাবনা। গত ১০ অগাস্ট সোনিয়া গান্ধীর অন্তর্বর্তী সভাপতিত্বের মেয়াদ শেষ হয়েছে। তার পরেও দলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে উচ্চবাচ্য করছেন না শীর্ষ নেতৃত্ব। কোনও নির্দিষ্ট দায়িত্ব না নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত করে নানা ইস্যুতে বক্তব্য প্রচার করছেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তাঁর এই কর্মপদ্ধতি নিয়ে কংগ্রেসের বহু নেতাই অসন্তুষ্ট, অথচ সেকথা সোনিয়া গান্ধীকে বলার সাহসও নেই তাঁদের। রাহুল নিজে বলছেন কংগ্রেসের দায়িত্ব নিতে অনিচ্ছুক। অথচ তাঁর ঘনিষ্ঠ নেতারা রাহুলকেই সভাপতি করার দাবিতে সরব। অন্যদিকে সোনিয়া গান্ধী শারীরিক কারণে পূর্ণ মেয়াদের দায়িত্ব নিতে চান না। ফলে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসে কে যে নেতৃত্ব দেবেন তা নিয়েই ধোঁয়াশা বিস্তর। সাংগঠনিক এই অব্যবস্থা ও নেতৃত্বহীনতার খেসারত দিতে হচ্ছে দলকে। এই অবস্থায় দু’সপ্তাহ আগে প্রায় ২০ জন নেতা সোনিয়াকে চিঠি দিয়ে অবিলম্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার দাবি তোলেন। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আছেন গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, সন্দীপ দীক্ষিত। কংগ্রেস সাংসদ শশী থারুরও বলেছিলেন, হয় রাহুল দায়িত্ব নিন, নাহলে অন্য নেতা খুঁজুক কংগ্রেস। যদিও রাহুল বাদে অন্য কোনও নেতাকে কংগ্রেসের শীর্ষপদে বসাতে বর্তমান অন্তর্বর্তী সভাপতি যে খুব উৎসাহী, তেমন কোনও খবর নেই। ফলে অগোছালো সংগঠন নিয়ে চাপে পড়েই কাল বৈঠক ডেকেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...