Friday, April 3, 2026

নিজেদের চিনা সংস্থা বলতে রাজি নয় আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন!

Date:

Share post:

নিজেদের চিনা সংস্থা বলতে রাজি নয় চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন। বরং আইপিএল শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। সংস্থার এক কর্তা জানিয়েছেন, ভারতেই তাঁদের জন্ম এবং এখান থেকেই উত্থান। কে কী বলেছে সেদিকে কান না দিয়ে আপাতত তাঁরা আইপিএলের প্রস্তুতি নিতে ব্যস্ত।
ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছে ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। তবে স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো চিনা ফার্ম ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও যে চিনা সংস্থা, তা কারও অজানা নয় । ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও সূত্রের খবর। সঙ্গত কারণেই বিসিসিআইয়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
২২২ কোটি টাকার চুক্তিতে এবার আইপিএলের প্রধান স্পনসর হয়েছে এই সংস্থাটি। সেই সংস্থার মুখপাত্র বলেছেন, ”আমরা একেবারে ভারতীয় সংস্থা। ভারতের বাজারেই আমাদের বেড়ে ওঠা। আমাদের সংস্থায় ৪০০ জন ভারতীয় কাজ করে। এই সংস্থা সামলানোর গুরুদায়িত্বে রয়েছেন ভারতীয়রা। অকারণে আমাদের চিনের সংস্থা বলে রটানো হচ্ছে। আমাদের সংস্থায় বিনিয়োগকারীদের বেশিরভাগ ভারতীয়।
সবমিলিয়ে যা পরিস্থিতি, আমিরশাহিতে আইপিএল শুরুর আগে ড্রিম ইলেভেনের স্পনসরশিপ নিয়ে জোর জল্পনা ক্রিকেটমহলে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...