Sunday, March 15, 2026

পিছোতে পারে শিক্ষাবর্ষ? আলোচনার পথে রাজ্য

Date:

Share post:

মহামারির কোপ পড়েছে শিক্ষার উপরেও। এই অবস্থায় কী হবে ভবিষ্যৎ তা নিয়ে চিন্তায় রাজ্য। কবে শিক্ষাঙ্গনের পঠনপাঠন শুরু হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা মিলছে না। এই অবস্থায় বৈঠকে বসলেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে শিক্ষাবর্ষ পিছনো নিয়ে আলোচনা শুরু করেছেন আধিকারিকরা।

আগেই সিলেবাস কমানো নিয়ে একপ্রস্থ আলোচনা করেছিল রাজ্য। এর পাশাপাশি এবার শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া নিয়ে আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। কারণ সিলেবাস কমিটির মতে, সিলেবাস কমানো হলে আসলে ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হবে। পরবর্তী ক্লাস বা উচ্চশিক্ষায় গিয়ে সমস্যায় পড়বেন তাঁরা। একইসঙ্গে নজর দেওয়া হচ্ছে কত দিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। গরমের ছুটি বাদ দিয়ে স্কুল ৪ মাস বন্ধ রয়েছে। শিক্ষাবর্ষের অধিকাংশ সময় স্কুল বন্ধ থাকায় শুধুমাত্র সিলেবাস কমিয়ে লাভ হবে না বলেই মনে করছে শিক্ষা দফতরের আধিকারিকরা। যত মাস স্কুল বন্ধ থাকছে, তত মাস শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া হতে পারে বলে খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই বিষয়ে মতামত নেওয়া হবে শিক্ষাবিদদের।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” সিদ্ধান্ত নেওয়া হলে জানা যাবে।” শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। গোটা বিষয়টি আলোচনার পর্যায় আছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...