Wednesday, June 24, 2026

দিশার মৃত্যুর পরেও তাঁর ফোন চালু! তদন্তে সিবিআই

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর পরেও বেশ কয়েকদিন চালু ছিল তাঁর ফোন। কে, কেন এবং কী উদ্দেশ্যে দিশার ফোন সেসময় ব্যবহার করছিল এবার তা খুঁজে দেখবে সিবিআই। একইসঙ্গে দিশা ও সুশান্তের মৃত্যুর মধ্যে কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ৮ জুন দিশার মৃত্যু হয়। প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর ছ’দিনের মাথায় ১৪ জুন মারা যান সুশান্ত। শুরু থেকেই দিশার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন ছিল। তবে তা নিয়ে কোনও তৎপরতা দেখায়নি মুম্বই পুলিশ। কিন্তু এবার দিশার ফোন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, ৮ জুন দিশা মারা যাওয়ার পরেও ৯, ১০, ১৫, ১৭ জুন দিশার ফোন ব্যবহার করা হয়েছিল। মৃত দিশার ফোন কে বা কারা ব্যবহার করল এবং মুম্বই পুলিশ ফোনটি বাজেয়াপ্ত করেছিল কিনা তা খতিয়ে দেখবে সিবিআই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...