Sunday, March 22, 2026

ধোনির আরও উপরের দিকে ব্যাট করা উচিত ছিল, মন্তব্য সৌরভের

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করে অবশ্য রান পাননি তিনি। এরপর সৌরভই তাকে দিয়েছিলেন তিনে নামার সুযোগ। আর প্রথমবারেই বাজিমাত করেছিলেন ধোনি। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেছিলেন ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত একটি ইনিংস। সেই থেকে শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের মতে, ফিনিশার তকমা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনির আরও উপরের দিকে ব্যাট করা উচিত ছিল।
বলেছেন,একজন অধিনায়কের কাজ হলো সেরাকে বেছে নেওয়া এবং সেরা দল তৈরি করা। আমি অবসর নেওয়ার পরে বহু বার বলেছিলাম ধোনির উপরের দিকে ব্যাট করতে যাওয়া উচিত।”
সৌরভ বলছেন,
ড্রেসিংরুমে ব্যাট হাতে বসে থেকে কেউ বড় ক্রিকেটার হতে পারে না। ধোনির ছক্কা মারার দারুণ ক্ষমতা ছিল। কেরিয়ারের শেষের দিকে ধোনি নিজের খেলার ধরন বদলে ফেলে। কিন্তু গোড়ার দিকে ধোনি বিধ্বংসী ব্যাটিং করতে পারত।’
সৌরভ বলেন, ‘বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে সে একজন। আমি বলব, ধোনি শুধু ফিনিশার নয়। যদিও নিচের দিকে ব্যাট করতে নেমে তার ম্যাচ শেষ করার ক্ষমতা নিয়ে কথা বলে সবাই। কি‌ন্তু আমার অধিনায়কত্বে সে তিন নম্বরে ব্যাট করত এবং সে বিশাখাপত্তনমে পাকিস্তানের বিপক্ষে ১৪০+ রান করেছিল। আমার সব সময়ই মনে হয়, তার উপর দিকে ব্যাট করা উচিত ছিল। কারণ, সে খুব ধ্বংসাত্মক। সবাই জানে, সীমিত ওভারের সংস্করণে সে-ই সেরা খেলোয়াড়, যার বাউন্ডারি মারার ভালো দক্ষতা রয়েছে।’

Related articles

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...