Saturday, June 27, 2026

আবু ধাবিতে নাইট শিবির, হোটেলের ছবি শেয়ার করল কেকেআর

Date:

Share post:

আবু ধাবিতে পৌঁছে গিয়েছে আইপিএলের প্রায় সব দল। হোটেলেও পৌঁছে গিয়েছে তারা। পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। আর সেখানকার হোটেলের ছবি শেয়ার করল কেকেআর ক্যাম্প।

মহামারির জেরে এবছর আইপিএল হচ্ছে আমিরশাহীতে। শারজা, আবু ধাবি আর দুবাই এই তিনটি মাঠে হবে খেলা। আর এই কারণে আটটি ফ্র্যাঞ্চাইজিকে আলাদা আলাদা হোটেলে ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশিকা মেনেই কেকেআরের বেসক্যাম্প এবার আবু ধাবিতে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন দীনেশ কার্তিকরা। যদিও বর্তমানে ভারতীয়রাই বেশি।

কলকাতা নাইট রাইডার্সের টুইটার হ্যান্ডেলে দেওয়া হয়েছে কয়েকটি ছবি। সেখানে মূলত মিটিং রুম ও গেম রুমের ছবি দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অন্তর বসার জায়গা রয়েছে। টেবিল, চেয়ার, বিনব্যাগ রয়েছে। আবার কেকেআরের জার্সির রঙে সাজানো হয়েছে ঘর। টুইটারে ক্যাপশনে নাইট রাইডার্স লিখেছে, “নতুন শহর, নাইটদের নতুন ঘর। আবু ধাবিতে কেকেআরের টিম রুমের কিছু ছবি।”

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। চলবে ৫৩ দিন। ১০ নভেম্বর হবে ফাইনাল।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...