Sunday, June 28, 2026

এবার তথাগত, রাজ্য বিজেপিতে মুখ বাড়লেও নেই মুখ্যমন্ত্রী প্রার্থী!!

Date:

Share post:

কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন বাংলায় ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হবে না।

এদিকে ভিনরাজ্যের রাজ্যপাল পদ শেষ করে কলকাতায় এসে তথাগত রায় ঘোষণা করেছেন তিনি ফের বিজেপি করবেন সরাসরি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে সংগঠিত ভিড় ছিল বেশ।

অর্থাৎ আরেকটি মুখ বাড়ল বিজেপিতে। রটেছিল, তিনিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। প্রশ্ন, তাহলে দিলীপ ঘোষ? কিংবা মুকুল রায়? আচ্ছা, শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনাই বা এগোবে কোন ফর্মুলায়? দিল্লিতে আছেন স্বপন দাশগুপ্ত। তাঁর নাম আসবে না?

তথাগতবাবু অবশ্য সাফ বলেছেন,” ঝগড়াটা হল দলে গণতন্ত্রের নমুনা। সব দলেই থাকে।”

এদিকে তথাগতবাবুর মত ঝাঁঝালো সরব হেভিওয়েট এসে যাওয়ায় সংলাপ শিরোনামের ক্ষেত্রে দিলীপ ঘোষ পিছিয়ে পড়বেন কিনা, জল্পনা শুরু হয়েছে। তথাগত নাকি এমন সব ডায়লগ দেবেন, দিলীপ পিছিয়ে যাবেন। আবার অন্য শিবির বলছে তথাগতবাবুর সভাপতিত্বের সময় দল ডুবেছিল। তাই রাশ দিলীপের হাতেই থাকবে।

দুএকদিনের মধ্যেই দিলীপবাবুর সঙ্গে কথা বলে নেমে পড়বেন তথাগত।
মুকুল রায় এতে কতটা খুশি, তা এখনই বোঝা যাচ্ছে না।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...