Sunday, June 14, 2026

রাজনীতি? কং দাবি উড়িয়ে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বললেন, এমন উচ্চাশা নেই

Date:

Share post:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বক্তব্য সপাটে খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর রাজনীতিতে নামা সম্পর্কে জল্পনা উড়িয়ে সংবাদমাধ্যমে রঞ্জন গগৈ বলেন, আমার রাজনীতি করার কোনও উচ্চাশা, ইচ্ছে বা পরিকল্পনা কোনওটাই নেই, কেউ এবিষয়ে আমাকে কিছু বলেননি। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বর্তমানে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সাংসদ। সেই প্রসঙ্গে গগৈ বলেন, দুর্ভাগ্যজনক হলেও বাস্তব যে, অধিকাংশ মানুষেরই রাজ্যসভার মনোনীত সদস্য ও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসা সদস্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা নেই। আমি রাজ্যসভার একজন মনোনীত সদস্য হিসাবে কোনও বিষয়ে আমার স্বাধীন চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পাব, কোনও রাজনৈতিক দলের বক্তব্য নয়। রাজনীতি আমার বিষয় নয়। আমি রাজনীতিবিদ হতেও চাই না।

প্রসঙ্গত, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ দুদিন আগে গুয়াহাটিতে বলেছিলেন, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ওঁর দেওয়া রাম মন্দিরের রায় বিজেপির পক্ষে গিয়েছে। উনি তারপর রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার ওকে অসমের মুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি। তরুণ গগৈ-এর এই বক্তব্য সামনে আসার পরই তখনই তা খারিজ করেছিল অসম বিজেপি। গেরুয়া শিবির থেকে বলা হয়েছিল, হতাশা থেকে এসব মিথ্যা প্রচার করছে কংগ্রেস, যার কোনও বাস্তবতা নেই। একধাপ এগিয়ে অসম বিজেপির সভাপতি বলেন, বয়স হলে মানুষ অনেক সময় উল্টোপাল্টা বকে। তরুণ গগৈয়েরও সেই অবস্থা হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা মনগড়া ভুলভাল কথা বলছেন, যার মধ্যে এক বিন্দু সত্যতা নেই।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...