Saturday, April 4, 2026

পাশের বেডেই মৃত্যু করোনা রোগীর, আতঙ্কে হাসপাতাল থেকে চম্পট দিলেন বৃদ্ধ !  

Date:

Share post:

পাশের বেডে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত রোগীর। জানতে পেরেই হাসপাতাল থেকে পালালেন বৃদ্ধ ! আরজিকর হাসপাতালে ঘটল এমনই ঘটনা।

ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, দমদম এয়ারপোর্ট এলাকার বাসিন্দা বছর ৭৫-এর ওই বৃদ্ধের নাম শিবপ্রসাদ সাউ। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। ১৯ আগস্ট পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যান আরজিকর হাসপাতালে। নিয়ম মেনে প্রথমে তাঁকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট নেগেটিভ আসে। এরপরই তাঁকে হাসপাতালের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর ২১ তারিখ বাবাকে দেখতে হাসপাতালে যান বৃদ্ধের ছেলে। ওই সময় হাসপাতালের এক ওয়ার্ড বয় জানান যে, বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি শোনার পরই হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বৃদ্ধের ছেলে। সেই সময় তিনি জানতে পারেন যে, তাঁর বাবা বাড়িতে পৌঁছেছেন।

এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে। কেন এইভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ? ওই বৃদ্ধ জনিয়েছেন, তাঁর পাশের বেডের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়। ফলে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। সেই কারণেই প্রাণ বাঁচাতে পালিয়ে যান তিনি। বিষয়টি হাসপাতালে নজরে পড়ল না কেন? আরজিকর হাসপাতালের তরফে জানানো হয়েছে , ওই ওয়ার্ডে একাধিক নিরাপত্তারক্ষী আছেন। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...