Monday, April 6, 2026

সবুজসাথী প্রকল্পের সাইকেল পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারির জেরে বন্ধ স্কুল। কবে স্কুল খুলবে নিশ্চিত হতে পারছে না সরকার। কিন্তু পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই দিকে নজর দিচ্ছে রাজ্য। সোমবার জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলা না গেলে, সবুজসাথী প্রকল্পের সাইকেল বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে কর্মসংস্থানের দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “সরকার চায় এই রাজ্যে সাইকেল তৈরি হোক। আমরা সাইকেল কারখানা করতে চাই। সাইকেল যখন দেওয়া হচ্ছে তাহলে কেন এখানেই সাইকেল কারখানা তৈরি হবে না। এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।” বাইরে থেকে না কিনে এরাজ্যে সাইকেল তৈরিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যদিও এদের বৈঠককে সবুজ সাথী প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “শিক্ষাবর্ষে যত সংখ্যক সাইকেল দেওয়ার কথা, এখনও ২ লক্ষ কম দেওয়া হয়েছে।” এই বিষয়ে জেলা প্রশাসনকে নজর দিতে বলেন তিনি। জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে কতজন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে, তার লক্ষ্যমাত্রা ঠিক করতে অর্থ দফতরের সঙ্গে কথা বলতে হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...